1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
নকল সাজ - ইকরা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

নকল সাজ

  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৬৮ Time View

শিরোনামঃ নকল সাজ
কলমেঃ আব্দুস সাত্তার সুমন

মাথা থেকে পায়ের তালু
বহুরূপী সাজে,
মাশকারাতে কাজল দিয়ে
লেন্স পড়েছে মাঝে।

অস্ত্রোপাচার করে যারা
নতুন গড়ে অঙ্গ,
প্রভুর দেওয়া তুচ্ছ করে
করে যারা ভঙ্গ।

অপচয়ের আস্তানাতে
শরীর ক্ষত কষ্ট!
পেনিকিউ মেনিকিউ
লক্ষ টাকা নষ্ট।

মেকাপ করে ফাউন্ডেশনে
নকল রূপে ধোকা,
চমক দেখায় মুখোশধারী
দেখছে যারা বোকা।

নেলপালিশের রংয়ের মালিশ
লিপিস্টিকে তালা,
পর্দাটাকে নোংরা করে
জ্বিন শয়তানের খালা।

বিলাসিতা বন্ধ করে
যতটুকু লাগে,
গরিব দুঃখী অনাহারে
খাবার দিও ভাগে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host