
মা’য়ের মৃত্যুটা যখন
নিয়ে যায় তাকে পরবাসে কোনক্ষণ
প্রতিটি দেহ বোধগম্যতা ফিরে পায়
মা’কে হারানোর নির্যাস ক্ষয়।
চিররোগা হয়ে বিছানা সঙ্গী যার
বালিশের এপিঠ-ওপিঠ
চোখের চাহনি জলে ভিজে যায়
নিরঙ্কুশ শুন্যতায়,
চিরায়ত শুধু বিলাপ যাতনার
মৃত্যুটা হঠাৎ… !
দৈবাৎ ক্ষণে দুরে আছি আজ
আত্মার সান্নিধ্য নিয়ে,
ক’দিন পরে আসবো পাশে
জুগিয়েছি কয়েক রস আলো;
হাজারো কথার বুলি
জড়িয়ে তোমার হিয়া।
‘মা’ তুমি ঠেলে দাও- মৃত্যুকে
আর ক’টা দিন ,
আসবো কোন এক ফাঁকে-।
বিধির খন্ডন আদেশিত তাজেঁ
নয় সংলাপ নয় আক্ষেপ
মৃত্যু ডাকিলো মা’কে।
Leave a Reply