1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
মায়ের ঋণ - ইকরা
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

মায়ের ঋণ

  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৮৮ Time View

শিরোনামঃ মায়ের ঋণ
কলমেঃ আব্দুস সাত্তার সুমন

সবাই চলে যেতে পারে
সন্তান রেখে সরে,
মা পারে না ছেড়ে যেতে
আঁকড়ে রাখে ধরে।

বৃষ্টি ঝরে রোদে পুড়ে
হাজার বাধা শেষে,
মা জননী সর্ব দিয়ে
লালন করে হেসে।

ছায়া হয়ে মাথার উপর
বটবৃক্ষ তিনি,
জান্নাত হবে পিতা-মাতা
তাহার কাছে ঋণী।

সন্তান কাঁদলে মায়ের ব্যথা
সারা রাত্রি জেগে,
সেবা করে পরশ মেখে
যায়না তিনি রেগে।

সর্বোপরি অবদানে
উচ্চমাকাম মায়ের,
শোধ হবেনা ঋণ কখনো
চামড়া দিয়ে গায়ের।

কবি পরিচিতিঃ আব্দুস সাত্তার সুমন। পিতার নামঃ আব্দুল মালেক মাতুব্বর (মৃত), মাতার নামঃ নাজমা বেগম। ‘বিবাহিত’ বর্তমানে এক ছেলে এক মেয়ে আছে, ঢাকা মিরপুরে কবির জন্ম, ১২ ডিসেম্বর ১৯৮৮ইং সালে তিনি জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে হাদিসে মাস্টার্স শেষ করেন। কবিতা,ছড়া, গল্প, উপন্যাস  সাহিত্যিক নিয়ে লেখালেখি করেন। কবি একজন লেখক ও সংগঠক, তিনি আন্তর্জাতিক ইসলামিক সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক।  বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে বসবাস করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host