
ইলিশ
মোঃ জয়নাল আবেদীন
আমার দেশের ইলিশ দিয়ে
চলবে না কোন পালিশ?
দেশের মানুষ পারেনা কিনতে
আছে হাজার নালিশ।
গেলে মানুষ কিনতে ইলিশ
আকাশ ছোঁয়া দাম,
মুখের খাবার কেড়ে নিয়ে
কিসের এত নাম?
কে নিবে কার খোঁজ,
বাবু সাহেব ইচ্ছে করলে
কিনতে পারে রোজ।
চড়া দামের আগুন দেখে
গরিব যায় না পাশে,
বাবু সাহেব ইলিশ কিনে
মুচকি মুচকি হাসে।
দেশের ইলিশ দেশেই রবে
আগে মানুষ খাবে,
অবশিষ্ট যাহা থাকবে
রপ্তানি তে যাবে।
Leave a Reply