
সত্যের জয়
কাজী সাইফুল ইসলাম
মিথ্যা বলার বদাভ্যাসে
যেই জন রত হয়,
মিথ্যা কাজের ফলটা পেতেও
সেই জন ব্যস্ত রয়।
এমন ব্যাক্তির কি লাভ আছে
রোজা রেখে হায়,
রোজার নামে উপোস থেকে
মূর্খতা প্রকাশ পায়।
রোজা শুধু পানাহার থেকে
বিরত থাকা নয়,
আদেশ নিষেধ মানতে হবে
করতে হবে ভয়।
সত্য কথা বলতে হবে
হাদীসে তা কয়,
মিথ্যার পথ ছাড়লে হবে
এই জীবনের জয়।
◾রেফারেন্স সহীহ্ বোখারী
◾হাদীস নং -১৯০৩
Leave a Reply