1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
অধিপতি - ইকরা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

অধিপতি

  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৫৬ Time View

অধিপতি
কাজী সাইফুল ইসলাম


বলো, তিনি অধিপতি
অধিক দয়াবান,
রাজ্য শাসন করেন তিনিই
আল্লাহ্ মেহেরবান।

যাঁকে ইচ্ছা তাঁকেই তিনি
রাজ্য করেন দান,
ইচ্ছে হলেই তাঁকে আবার
দেন যে অনেক মান।

ইচ্ছে হলেই রাজ্য কেড়ে
করেন অপমান,
সকল মঙ্গল তাঁহার হাতেই
সকল অবদান।

মহা বিশ্বের সৃষ্টিকর্তা
সর্ব শক্তিমান,
নিশ্চয় আল্লাহ্ সবার উপর
মহা ক্ষমতাবান।

◾রেফারেন্স সুরা ইমরান,
◾আয়াত নং ২৬.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host