1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
মেধাহীন মানুষের কান্না - ইকরা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন শীঘ্রই আসছে ইসলামিক নাশীদ “কুরআনের আলোকিত বুঝদাও” বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদের গুণীজন সংবর্ধনা ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকা ক্যান্টনমেন্ট থানা যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ কবি-লেখক

মেধাহীন মানুষের কান্না

  • Update Time : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১৯২ Time View

মেধাহীন মানুষের কান্না
হাসান জামান


আমাদের হৃদয় ক্রমাগত ডুবে যায়
হতাশায় কুয়াশায় মাটির অন্ধকারে।
বিষন্ন নিস্তব্ধতা চারপাশে
কোথাও প্রাণের আওয়াজ টুকু নেই
নেই চিহ্ন সবুজের সীমাহীন শূন্য হৃদয়
বরফ হৃদয় মর্গের হীম কারাগারে।

সবখানে বৈষম্যের বিষ বাষ্পে ভরা
বিক্ষত আমাদের হৃদয় জমিন।
মা বলেন –তোমাদের জীবনে
এটা অতি স্বাভাবিক।
অটিজম মেধা ও মননে কামলা কামিন
তোমরা অন্ধ ক্রীতদাস
তোমাদের হবে না মুক্তি হবে না জামিন।

এখানে দারিদ্রতা খেলা করে মাকড়সা জালে
দুর্দশা নাচে প্রতি গৃহকোণে প্রতি মনে
হাজার বছর নদী ও নারীরা স্বপ্নের জাল বুনে
দিশাহীন পৌরুষ অন্ধকারে গুন টানে
রাত দিন সমুদ্র পাথারে!

ভাগ্যের রশি ধরে বেঁচে থাকি
জীর্ণ শীর্ণ সহস্র মুখ মৃত মাছের ভয়ার্ত চোখ
চারিদিকে আদমের ক্ষুধার্ত লাশ!
মায়ের চোখে সুয়েজ খালের ভাঁজ
ঝরে গাছের পাতা নদীর জলে নাচে শোক!

শিকড়হীন পুরোহিত সারাক্ষণ স্তুতি গায়
রাজাগন স্রষ্টার ছায়া পৃথিবীতে
মান্যবর অতি সদাশয় ওদের নামে
মেঘ আসে বৃষ্টি নামে আকাশ থেকে
ঝরে মান্না সালওয়া সকাল-সন্ধ্যায়!

কাব্যে বেশাখী ঝড় জনগণ আছে দুধে-ভাতে
না খেয়ে মরে না কেউ রাস্তায় ফুটপাতে!
ওদের বাঁচিয়ে রাখা আমাদের অনন্ত প্রয়াস,
হা! বিদ্রোহী নজরুল তুমি রাজদন্ড বুকে নাও
দ্যাখো কবিরা কেমন শাসকের অতি প্রিয় দাস!
ওরা শাহনামা লিখে কি বিচিত্র সেলুকাস —
হীরক রাজার দেশে -স্বর্ণ মন্দিরে স্বপ্নের দেশে
মহান সম্রাটের দোর্দণ্ড প্রতাপে করে বসবাস!
আগামী প্রজন্ম নাচে ওয়েব সিরিজ টুইটার
ফেসবুক আ্যপে নীল দরিয়ায়
আজগর অগ্নি শিখা জ্বলে আত্মায়
ভয়ের সাগরে ডুব দিয়ে স্বপ্নের পাখিরা ঘুমায়!
মৃত স্বপ্নের মাঝে ক্ষুধার্ত মানুষেরা
হালুয়া রুটি সুখ কিনে খায়
ওদের স্বপ্ন অস্ত গেছে নক্ষত্রের নীল দরিয়ায়!

বখতিয়ারের ঘোড়া আসবে কি ছুটে
নাড়বে কি কড়া দ্রুত ভগ্ন হৃদয়ে একদিন –
মেধাহীন মানুষের ভয়ভীতি হিম করবে অসীম
আাগামী মিছিলে উড়াবে কি জয়ের নিশান
মুছে ফেলে মিথ্যা খোয়াবনামা এক আকাশ ঋণ!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host