1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
জান্নাতে এক নতুন নিবাস চাই - ইকরা
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

জান্নাতে এক নতুন নিবাস চাই

  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৪৪ Time View

জান্নাতে এক নতুন নিবাস চাই

হাসান জামান


গ্রামীণ রাত নীরব নিথর মায়ের কবর পাশে
বৃষ্টি হয়ে কান্না হয়ে কেউ কি ফিরে আসে?
ঘুমিয়ে আছে কৃষক পাড়া দুঃখের ঘোলা জলে,
মা কি এখন ঘুমায় একা, একলা কথা বলে?

সেই দুখিনীর নতুন ঘরে চাঁদটা শুয়ে থাকে,
জোনাকিরা জ্বালিয়ে বাতি আমায় কেন ডাকে?
যে নদীতে জন্ম আমার, প্রবাহিত রক্তক্ষরন শেষে
সে নদীতে ভালোবাসার গান কে শুনালো এসে?

তাঁর সে কোলে পিঠে আমি ছিলাম নাকো ভারী,
কসম খোদার তিনি ছিলেন রবের তরবারী।

আঙ্গুলে যাঁর হাঁটতে শেখা, স্রোতের বিপরীতে
প্রিয়তম কান্না আমার, আসমানী সংগীতে –
মায়ের নামে জান্নাতে এক নতুন নিবাস চাই।
যে নদীতে জন্ম আমার ভালোবাসার ঠাঁই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host