1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
কবি হাসান জামান এর কবিতা: এমন জীবন - ইকরা
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

কবি হাসান জামান এর কবিতা: এমন জীবন

  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৮৭ Time View

এমন জীবন

হাসান জামান


যে জীবন পেয়েছি আমি

এমন জীবন আর ক’জনে পায়?

একবেলা স্বস্তিতে বাঁচতে চেয়ে

ব্যস্ততা সারাক্ষন কুরে কুরে খায়!

রোদ্দুর ভালোবাসি তাই

অন্ধকার পাশা পাশি হাঁটে

সীমাহীন সমূদ্র খুঁজতে গিয়ে

ডানাওয়ালা পাখি উড়ে ঢেউয়ের চূড়ায় ।

ঘরদোর সংসার ভাসছে জলে

নড়বড়ে নৌকায় কেমনে পা রাখি

দুবেলা দুখের হাঙর সুখের গাল চাটে

মেঘের পাহাড়ে অন্ধকার পাশাপাশি হাঁটে।

তবু স্বপ্ন উড়ে আমাদের চৈতন্যে

রঙিন ফুল পাখি নদী আর জলে

আগুনে পুড়ছে শহর নগর গ্রাম

শ্রমিকের গা বেয়ে ঝরছে রক্ত ঘাম

স্বপ্নের হাতে কে দেয় মৃত্যুর খাম?

এমন জীবন ক’জনে পায় –

ঘুরছে বিরামহীন রেলের চাকা

অন্ধকারে আলোর গুন-গুন

ব্যস্ত উইপোকা সময়কে কুরে কুরে খায়!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host