1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
এহছানুল মালিকী'র একক গ্রন্থ - ইকরা
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

এহছানুল মালিকী’র একক গ্রন্থ

  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭০ Time View

এহছানুল মালিকী’র একক গ্রন্থ


ড. মুহাম্মদ ইউনূস মানে বাংলাদেশ, বাংলাদেশের মুখ। বিশ্বের নানা প্রতিষ্ঠান, রাষ্ট্র ও সরকার প্রধানেরা ড. মুহাম্মদ ইউনূসকে জানান মধ্যে দিয়ে বাংলাদেশকে জানেন, বোঝেন। সময়ের দীর্ঘ পরিভ্রমনে নোবলে বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনুস এখন স্বাধীন বাংলাদেশের সরকার প্রধান- প্রধান উপদেষ্টার পদে বরিত হয়ে সুযোগ্য নেতৃত্ব দিচ্ছেন। দিকে দিকে ছড়িয়ে দিচ্ছেন স্বপ্ন, শন্তি আর সমৃদ্ধির বারতা। ড. মুহাম্মদ ইউনূসের জীবনের পরিধি এতো ব্যাপক একটি বইয়ে তাঁকে আঁকা সম্ভব নয়। তবুও সৃজনকলার পথে নতুন ধারা আনবার জন্য এই সামান্য নৈবেদ্য “বিশ্ব জুড়ে একজন বাঙালি : ড. মুহাম্মদ ইউনূস”।
বইটি পাওয়া যাবে ’আহমদ প্রকাশনী’তে, স্টল নং- ১১১-১১২-১১৩

মুনশি প্রেমচাঁদ (১৮৮০-১৯৩৬) বিংশ শতাব্দীর জনপ্রিয় হিন্দি ও উর্দু ভাষার অন্যতম সফল লেখক। তার ৩০০ ও অধিক ছোটোগল্পে বাস্তবতার নিরিখে সমাজের প্রচলিত উচু-নিচু ভেদাভেদ, নারী ও শ্রমিকদের দুর্দশা, বর্ণের শ্রেণিবিন্যাস, শক্তিশালী ভন্ডদের দুর্বলদের শোষণ, দুর্নীতি , শিশু বিধবাত্ব , পতিতাবৃত্তি , সামন্ত ব্যবস্থা , দারিদ্র্য , উপনিবেশবাদ ইত্যাদি নিয়ে লেখা। পাঠকের মনের খোরাক যোগাতে উর্দু থেকে বাংলায় ১০ টি গল্প অনুবাদ করেছি।
.
.
“মুনশি প্রেমচাঁদ : নির্বাচিত ১০টি গল্প”
.
পাওয়া যাবে, অমর একুশে বইমেলা ২০২৫
……………………………অনুপ্রাণন প্রকাশন
……………………………স্টল নম্বর- ৬৯৫-৬৯৬-৬৯৭

জাদু বা ম্যাজিকের মন্ত্র। বহু আগে ম্যাজিক বা জাদু ছিল ব্ল্যাক আর্ট। জাদুটোনা। অন্যের ক্ষতি করার অতীন্দ্রিয় কৌশল। পরে জাদু হয় শিল্প। আর্ট। ক্ষতির জন্য না, বিনোদনের জন্য।
.
“ছুঁ মন্তর ছুঁ”
.
আজব মজার জাদুর গল্প ও রঙ্গিন ছবি দিয়ে শিশু বন্ধুদের জন্য সাজিয়ে ছোট্ট ১৬ পৃষ্ঠার বইটি।
.
পাওয়া যাবে ২০২৫ অমর একুশে বইমেলাতে
“প্রিয় প্রকাশ”, স্টল নং: ৮৯৬


 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host