
এসো জীবন সাজাই
শেখ মোমতাজুল করিম শিপলু
ঐশী কিতাব দিলেন কুরআন
আল্লাহ তা’লার বাণী,
নূর নবীজি হাবিব তাঁহার
আমরা সবাই মানি।
এসো সবাই তাঁর আদর্শে
জীবনটাকে সাজাই,
আদেশ নিষেধ ঘরে ঘরে
মধুর সুরে বাজাই।
নবীজির দ্বীন ভালোবাসার
নেই যে জবরদস্তি,
পরম্পরা হৃদয় মাঝে
বয়ে আনে স্বস্তি।
ধার্মিক হয়ে এসো চলি
পথ দেখানো পথে,
চরণ তোমার সামনে হাঁটুক
প্রভুর কুরআন মতে।
প্রেমের বাণী কুরআনখানি
জীবন সুন্দর করে,
সমাজ রাষ্ট্রের পথচলা যে
ন্যায়নীতিতে গড়ে।
কবি পরিচিতিঃ শেখ মোমতাজুল করিম শিপলু পিতা – শেখ খলিলুর রহমান, মাতা – মাজেদা বেগম, জন্মস্থান – ০৫ নং ওয়ার্ড করিমগঞ্জ পৌরসভা, উপজেলা – করিমগঞ্জ, জেলা – কিশোরগঞ্জ, বাংলাদেশ। তিনি ১৯৭৭ ইং খ্রীস্টাব্দের ২৮ জানুয়ারী এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি আধ্যাত্মবাদের চেতনায় সুফিবাদ লালন করে তথা আহলে বাইত এর প্রেমে প্রিয়নবী হজরত মুহাম্মদ (সাঃ) এঁর আদর্শের খাঁটি প্রেমিক হয়ে এই সুন্দর ধরণীর কলুষিত মানুষগুলোকে মুক্তির পথ দেখালোর জন্যই তিনি লিখে চলেছেন কাব্য, গল্প, ছড়া,গান গজল ইত্যাদি।
তিনি সেই ছোটবেলা থেকেই কবি নজরুল ইসলামের একজন ভক্ত হয়ে তার হৃদয়ে মানুষের কল্যাণে লেখার অনুপ্রেরণা জাগে। তাই তিনি ঘুমন্ত মানুষকে জাগ্রত করার জন্য তিনি তার লেখনীর মাধ্যমে চেষ্টা করে চলেছেন।
Leave a Reply