1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
একটি অনিবার্য দীনী বিপ্লবের ডাক - ইকরা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

একটি অনিবার্য দীনী বিপ্লবের ডাক

  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৯ Time View

একটি অনিবার্য দীনী বিপ্লবের ডাক
আর. কে. শাব্বীর আহমদ


আসুন আমরা একটি অনিবার্য
দীনী বিপ্লবে নিবেদিত হই।

আমি যে দীনের কথা বলছি
তা একটি পরিপূর্ণ জীবন বিধান
সার্বভৌম সত্তা মহান আল্লাহর মনোনীত দীন
আল ইসলাম।

যে দীনী বিপ্লব সাধিত হলে
ফুলে ফলে সুশোভিত হবে মানব পৃথিবী
সুরেলা পাখির মায়াবী কূজনে
মুখরিত হবে দিক দিগন্তর
নব সম্ভাবনার সোনালি সূর্য
উদিত হবে জুলমাত ফেঁড়ে
আকাশে বাতাসে ধ্বনিত হবে না
অসহায় নিপীড়িতের রোনাজারি
পলিবাহী নদীরা দ্বিগুণ বেগে প্রবাহিত হবে
আবাদী জমিতে
নয়নাভিরাম হৃদয়ছোঁয়া ফসলে
সমৃদ্ধ হবে ফসলের করিতকর্মারা
আকাশ যমিন খুলে দেবে
বারাকাতের সমস্ত দরোজা
বিশ্বাসীদের সৌজন্যে
অবিশ্বাসী স্বৈরাচারীর খড়গ কৃপাণ
ভেঙে খানখান হবে মাজলুমানের ফরিয়াদে।

যে দীনী বিপ্লব সাধিত হলে
মানুষে মানুষে থাকবে না কোনো ভেদাভেদ
প্রতিটি মানুষ ফিরে পাবে তার
বেঁচে থাকার মৌলিক অধিকার
মাথা গোঁজার নিরাপদ স্বাধীন ভূখণ্ড পাবে
আপামর জনতা
অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অবারিত
স্বাধিকার পাবে প্রতিটি নাগরিক
রোগে শোকে ক্ষুধার যন্ত্রণায় কাতরাবে না
কোনো প্রজাতি
কোনো বিধবা দরিদ্র যৌবনা নারী
সম্ভ্রম হারাবে না চরিত্রহীনের কবলে
মুশরেকী খোদাদ্রোহী অনৈতিক শিক্ষায়
পাষণ্ডজ হবে না কোনা মানবগোষ্ঠী।

আমি আহ্বান জানাই—
সুসভ্য ন্যায়পরায়ণ আদর্শ নেতৃত্বের জন্য
একটি দীনী বিপ্লবের।

এ বিপ্লবের জন্য প্রয়োজন নেই
কোনো ঢাল তলোয়ার পিস্তল রাইফেল
কামান গোলা অস্ত্র বারুদ জঙ্গি বিমান
আণবিক বোমার।
প্রয়োজন নির্মোহ ভালোবাসা সত্যপ্রেম
সদোপদেশ হিকমাহ পরার্থপরতা কল্যাণকামিতা
আত্মত্যাগ আর উজাড় মানবিকতার।

যে মানবিকতায় হিংসার বোমা
সুগন্ধি গোলাপে পরিণত হবে
প্রতিটি বুলেট হবে নিরন্ন মানুষের জন্য
এক একটা শস্যদানা।
যেখানে কোনো বন্দিশিবির থাকবে না
কুরআনিক সুশাসনে মানুষগুলো
সাম্যের সমাজে নৈতিকতায় ঋদ্ধ হবে
যেখানে ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত প্রতিটি মানুষ পরার্থপরতায় একটি স্নিগ্ধ সমীরণী
মানবিক পৃথিবী গড়ে তুলবে।
মহান রবের সন্তোষে সিজদাবনত হবে
নিযুত কোটি শুদ্ধতম সহৃদয় মানবগোষ্ঠী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host