1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
জুলাই বিপ্লব আরেকটি '৭১ এর বিজয় - ইকরা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরনামঃ
কবি রকিবুল ইসলাম কবিতা: ১২’ই রবিউল আউয়াল কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন

জুলাই বিপ্লব আরেকটি ‘৭১ এর বিজয়

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০০ Time View

জুলাই বিপ্লব আরেকটি ‘৭১ এর বিজয়
আর. কে. শাব্বীর আহমদ


আমি আরেকটি ‘৭১ এর বিজয় দেখেছি
জুলাই বিপ্লবে।
কোটা বৈষম্য বিরোধী আন্দোলন রূপ নেয়
স্বৈরাচার নিপাতের সফল গণ-অভ্যুত্থানে
দু’ হাজার চব্বিশের পাঁচই আগস্ট।
পতন ঘটে হায়েনারূপী স্বৈরশাসক গোষ্ঠীর।

বুক চিতিয়ে দেয়া আবু সাঈদের মতো হাজারো
মুক্তিকামী ছাত্র-জনতার রক্তের নদী বেয়ে
এসেছে বিহঙ্গের ডানা মেলা স্বাধীনতা
আরেকটি রক্তিম সূর্যের রক্তচ্ছটা।

স্বৈরশাসকের ১৫ বছর আমরা মুখ খুলতে পারিনি
অধিকার পাইনি স্বাধীনভাবে বেঁচে থাকার
অগ্নিছোঁয়া পণ্যের বাজারে দু’মুঠো অন্ন জোগাড় করতে পারিনি
পারিনি কলিজার টুকরো সন্তানের মুখে হাসি ফোটাতে।

আমার শিক্ষিত সন্তানেরা কোটা বৈষম্যের শিকার হয়ে
অস্ত্রের মুখে রাজপথে নেমেছে সাম্যের জীবিকার জন্য
অধিকারের জন্য, ন্যায় ও নৈতিকতার সমাজ
বিনির্মাণের জন্য
তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের
স্বাধীনতাকে পুনর্জীবিত করেছে।

আমরা আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসায়
তাদের সালাম জানাই কৃতজ্ঞতা জানাই।
‘৭১ এর মুক্তিযোদ্ধাদের মতো আমাদের ‘২৪ এর
ছাত্র শিশু আপামর শহীদী জনতারা এ যুগের শ্রেষ্ঠ সন্তান।

আমাদের স্বাধীনতার স্বপ্ন এখনো পূরণ হয়নি
নিরপরাধ ফাসির নাটক মঞ্চায়নে
কারারুদ্ধ সত্যসংগ্রামীরা আজও মুক্তি পায়নি।
ওয়ালীউল্লাহ মুকাদ্দাসের মতে মায়ের বুক খালি করা
হাজারো গুম হওয়া মেধাবী সন্তানেরা এখনো ঘরে ফেরেনি।

আমরা একটি মানবিক মায়াবী স্বাধীন বাংলাদেশ চাই
যেখানে নিরন্ন মানুষের হাহাকার শোনা যাবে না
স্বৈর শাসকের যাঁতাকলে আর নিষ্পেষিত হবে না
অধিকারহারা সব শ্রেণি পেশার মানুষেরা।

হে, ‘২৪ এর সাহসী দেশপ্রেমিক শহীদ সেনারা
তোমারা অবিস্মরণীয় হয়ে থাকবে নব দিগন্তের
সোনালি সূর্যের মতো অনাদি অনন্তকাল
পৃাথিবীর প্রতিটি মুক্তিকামী মানুষের হৃদয়কন্দরে।

আমরা তোমাদের রূহের মাগফিরাত কামনা করি
সমবেদনা জ্ঞাপন করি তোমাদের মা-বাবা স্বজন পরিজনদের প্রতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host