1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
বসন্তের টান - ইকরা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

বসন্তের টান

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ Time View

বসন্তের টান
মোঃ আবু সুফিয়ান


শীত সকালে নদীর কূলে
ভাবছি আমি একা!
আসবে কখন বসন্তটি
কবে হবে দেখা!

গভীর রাতে চিন্তা করেই
ভাবছি আমি তাই,
কেমন করে বসন্তকে
কাছে পাওয়া যায়!

ক’দিন পরে শীতটি ছেড়ে
আসলো সে যে ঘুরে ফিরে,
এখন তো আমি তাকে পেয়ে
আঁখি মেলে দেখি চেয়ে।

এতদিন যাকে নিয়ে
ছিল বাসনা,
এখন সে যে বলে আমায়
চেয়ে দেখ না।

বসন্তের যে ফুলের মেলা
ফুটলো কতো ফুল,
শিমুল পলাশ কৃষ্ণচূড়া
হয়ে যে আকুল।

প্রজাপতি ফুল বাগানে
গেয়ে যায় তার গান,
সেই গানেতে মাতিয়ে দেয়
মোদের অবুঝ প্রাণ।

এই সময়ে গাছ পালাতে
গজায় নতুন পাতা,
সব পাতারই শীর্ষে এটা
দিতে না হয় ভাতা!

সবুজ পাতা দেখে যেমন
জুড়ায় মোদের প্রাণ।
তেমনি করে ভাল লাগে
কৃষক মনুর গান।

বসন্তে যে পাওয়া যায়
বেল তরমুজ আতা,
এগুলো সব ফলান আবার
আমার দেশের চাষা।

আমরা যদি লক্ষ্য করি
ফলান নানান ফল,
এই সময়ে শুকিয়ে যায়
নদ-নদীর জল।

লাঙল নিয়ে কৃষক মনু
যাচ্ছেন এবার মাঠে,
ফসল নিয়ে , যাচ্ছেন ঘরে
ঘুরেন নদীর বাটে।

এই সময়ে কোকিল পাখি
গাইযে সুখের গান।
সব বুঝেছি এটাই হলো
বসন্তের এক টান!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host