1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন - ইকরা
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরনামঃ
পালাসুতা গ্রামে গ্যাস ও বিদ্যুৎ সংযোগের নামে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ: অভিযুক্ত আলমগীর ও সহযোগীরা কবি আব্দুস সাত্তার সুমন এর লেখা কবিতা: মহান নেতা আস সুফিয়া সাহিত্য সম্মাননা-২০২৬ পেলেন কবি ও সাহিত্যিক আব্দুস সাত্তার সুমন বাবুই শিশুসাহিত্য উৎসব অনুষ্ঠিত, সেরা লেখক সম্মাননা পেলেন ২৪ জন কবি রকিবুল ইসলাম কবিতা: ১২’ই রবিউল আউয়াল কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো

ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন

  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৬২ Time View
Oplus_16908288

ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন


যুব ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

১৯ মে ২০২৬, মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের উদ্যোগে “যুব ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৬ সালের বাকি সময়ের জন্য মহানগর উত্তর যুব বিভাগের নতুন কমিটি পুনর্গঠন করা হয়।

পুনর্গঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মুহাম্মদ ইয়াছিন আরাফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন

সহ-সভাপতি:

১। ডা. মঈন উদ্দিন

২। খান হাবীব মোস্তফা

৩। নাসির উদ্দিন সজল

৪। এডভোকেট হাসানুল বান্না চপল

সহ-সাধারণ সম্পাদক:

১। আব্দুজ জাওয়াদ

২। মোঃ তারিক হাসান

সাংগঠনিক সম্পাদক:

১। ইসমাইল হোসেন পাটোয়ারী

সম্মেলনে পুনর্গঠিত এ কমিটি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোঃ সেলিম উদ্দিন।

অনুষ্ঠানে ঢাকা মহানগরী উত্তরের দায়িত্বশীলবৃন্দ, বিভিন্ন থানার সভাপতি ও সেক্রেটারি, ইউনিট সভাপতি-সেক্রেটারি এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে ইসলামী সংগীত পরিবেশন করা হয়। সম্মেলনে যুব সমাজকে আদর্শ, নৈতিকতা ও সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host