1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
বাবুইর ৩০০ শব্দের গল্প প্রতিযোগিতায় পুরস্কার পেলেন তরুণ ৫ লেখক - ইকরা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন

বাবুইর ৩০০ শব্দের গল্প প্রতিযোগিতায় পুরস্কার পেলেন তরুণ ৫ লেখক

  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৩৭৬ Time View

বাবুই আয়োজিত ‘৩০০ শব্দের গল্পে ফুটে উঠুক আপনার মনের ভাবনা’ প্রতিযোগিতার ফল প্রকাশ করা হয়েছে।

রোববার বিকালে প্রতিষ্ঠানটি নির্বাচিত সেরা পাঁচ গল্প ও লেখকের নাম ঘোষণা করে। প্রতিযোগিতায় বিভিন্ন দেশ থেকে মোট ৪২৭টি গল্প জমা পড়ে।

ঘোষিত তালিকা অনুযায়ী, সেরা গল্পগুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সাব্বির আহমাদের ‘সাদিয়া বিষয়ক অণুগল্প’।

দ্বিতীয় স্থান অর্জন করেছে মৃন্ময় মাসুদের গল্প ‘হ্যাবলাকান্তের ভালোবাসা’। তৃতীয় হয়েছে সাবিকুন নাহার অন্তুর ‘নিশিপদ্ম’, চতুর্থ স্থানে রয়েছে আব্দুস সাত্তার সুমনের ‘চিঠির গন্ধ’ এবং পঞ্চম হয়েছে কলকাতার আত্রেয়ী আঢ্য রচিত ‘ছায়াসঙ্গী’।

সেরা পাঁচ লেখককে পুরস্কার হিসেবে বাবুই ও সংযোগ থেকে প্রকাশিত প্রতিজন ৫ হাজার টাকার বই দেওয়া হবে।

প্রতিযোগিতা আয়োজনকারী প্রতিষ্ঠান বাবুইয়ের প্রকাশক কাদের বাবু বলেন, ‘বিচারকমণ্ডলী ৪২৭টি গল্পের প্রতিটিই মনোযোগ দিয়ে পড়েছেন। তারা অনেক পরিশ্রম করে সেরা পাঁচটি গল্প বাছাই করেছেন। আরও অনেক গল্প পুরস্কার পাওয়ার যোগ্য ছিল, তবে নিয়ম না মানায় সেগুলো বাদ দিতে হয়েছে।’

তিনি আরও জানান, বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, সুইডেন এবং মালয়েশিয়ার লেখকরা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

সেরা পাঁচের পাশাপাশি আরও পাঁচটি গল্পকে বিশেষ পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে। এগুলো হলো- ‘সাসপিশিয়াস’ (সৈয়দ ইবনুজ্জামান), ‘অন্ধকার’ (মিতুল সাইফ), ‘পারফিউম’ (নূরন্নবী খান জুয়েল), ‘ঝরাপাতা’ (হাসান মেহেদী) এবং ‘শেষ ট্রেন’ (আফরিণ চৌধুরী)। বিশেষ পুরস্কার হিসেবে তারা প্রতিজন পাবেন ১,০০০ টাকার বই।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, খুব দ্রুতই পুরস্কারপ্রাপ্ত সবাইকে তাদের বই পৌঁছে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host