1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
ক্ষুদে কবির সন্ধানে কুমিল্লা কবি পরিষদের টিম - ইকরা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

ক্ষুদে কবির সন্ধানে কুমিল্লা কবি পরিষদের টিম

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৫১ Time View

ক্ষুদে কবির সন্ধানে কুমিল্লা কবি পরিষদের টিম


ক্ষুদে কবির সন্ধানে তিতাসে কুমিল্লা কবি পরিষদের সৃজনশীল আয়োজন

কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাতা কবি আর মুজিবের পরিচালনা ও সঞ্চালনায়


কুমিল্লা, ১৪ আগস্ট — কুমিল্লা কবি পরিষদ কর্তৃক আয়োজিত “ক্ষুদে কবির সন্ধানে” কার্যক্রমের প্রথম ধাপ বৃহস্পতিবার দুপুর ২টায় কুমিল্লা জেলার তিতাস উপজেলার বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

 

বিদ্যালয়ের ৪৫ জন শিক্ষার্থী কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিচারকার্য শেষে তিনজন শিক্ষার্থীকে যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান প্রদান করা হয়। বিজয়ীদের জন্য সম্মাননা স্মারক, মেডেল, বই ও কলম বিতরণ করা হয়।

 

কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং কুমিল্লা কবি পরিষদের কার্যকরী কমিটির সদস্য কবি শাহজামান শুভ।

 

অনুষ্ঠানে কুমিল্লা কবি পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কবি বাসার তাসাউফ, কবি মুহাম্মদ আবু তাহের, কবি এম এস ফরিদ, কবি মুহাম্মদ সোলায়মান, কবি শাকিল সরকার, কবি ছাইদুর রহমান, কবি আফরোজ আফরিন, কবি শারমিন সুলতানা, কবি জান্নাতুল ফেরদৌসসহ আরও অনেকে।

 

আয়োজকরা জানান, “ক্ষুদে কবির সন্ধানে” কার্যক্রমের মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ প্রজন্মকে সাহিত্যচর্চায় উৎসাহিত করা এবং সৃজনশীলতার বিকাশ ঘটানোই মূল উদ্দেশ্য। তারা এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host