1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
কবি হাসান জামান এর কবিতা: এ কান্না রাখবো কোথায়  - ইকরা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন

কবি হাসান জামান এর কবিতা: এ কান্না রাখবো কোথায় 

  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩৬৬ Time View

এ কান্না রাখবো কোথায় 

হাসান জামান


অবিশ্বাস্য! চাঁদের পাহাড়ে আগুন 

নিমিষেই টুকরো টুকরো সহস্র স্বপ্ন 

আগুনে পুড়ছে শিশুদের হাসি 

স্কুল রুম পড়ার টেবিল চক ডাস্টার 

বই খাতা কলম রঙিন পেন্সিল 

বোধহীন মৃত্যুর লেলিহান শিখা 

পুড়িয়ে দিচ্ছে মা বাবার চোখের শান্তি 

পৃথিবীর স্বর্গ বাগান হাস্নাহেনার সুঘ্রাণ 

আগুনের আর্তনাদে নির্বাক ক্লাস টিচার  

ভুলে গেছে প্রিয় ছাত্রের নাম 

অবাক বিষ্ময়ে চেয়ে চেয়ে দেখি! 

আমি গাজার অভুক্ত শিশুদের কথা বলছি না

বলছি না ঘাতকের কাছে শিশুদের কান্নার কথা

ঢাকা এখন বিনা মেঘে বজ্রপাতের শহর 

মাইলস্টোন স্কুল স্পর্শ করেছে মৃত্যু ফলক 

সোনার পাখিরা উড়ছে আকাশে 

বিষন্ন বিকেলের চোখে বজ্র বৃষ্টি 

মৃত্যুর রেলগাড়ী কোথা থেকে আসে 

কোথায় থামে! জলভরা মেঘ 

এ কান্না রাখবো কোথায়?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host