
কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত করিথ- প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। ভূমি মন্ত্রণালয়ের ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা আটোমেশন প্রকল্পের সহযোগিতায় ভূরুঙ্গামারী উপজেলা ভূমি অফিস তিন দিন ব্যাপি ভূমি মেলার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস ভূমি মেলার উদ্বোধন করেন। ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়াই মেলার মূল উদ্দেশ্য। মেলায় আগতরা অনলাইনে ভূমি কর পরিশোধ, নামজারি ও খতিয়ান উত্তোলন সহ বিভিন্ন সেবা নিতে পারবেন।
এ সময় অন্যান্যের মধ্যে সাবেক চেয়ারম্যান ফরিদুল হক শাহিন শিকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহনাজ পারভীন, পল্লী বিদ্যুৎ ডিজিএম মিজানুর রহমান ও ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক সহ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও উপসহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply