1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
মারজান সাহিত্য পরিষ থেকে সম্মাননা পদক পেলেন ময়মনসিংহের তরুণ কবি ও লেখক নাদিম মাহমুদ - ইকরা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরনামঃ
বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন শীঘ্রই আসছে ইসলামিক নাশীদ “কুরআনের আলোকিত বুঝদাও” বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদের গুণীজন সংবর্ধনা ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকা ক্যান্টনমেন্ট থানা যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

মারজান সাহিত্য পরিষ থেকে সম্মাননা পদক পেলেন ময়মনসিংহের তরুণ কবি ও লেখক নাদিম মাহমুদ

  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৬৪ Time View

মারজান সাহিত্য পরিষ থেকে সম্মাননা পদক পেলেন ময়মনসিংহের তরুণ কবি ও লেখক নাদিম মাহমুদ


৯ই মে ২০২৫ খ্রি. রোজ শুক্রবার দিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ময়মনসিংহের শিল্পকলা একাডেমিতে মারজান সাহিত্য পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সংবর্ধনা পদক ২০২৫ অনুষ্ঠিত হয়। 

চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর আবহে অনুষ্ঠিত এই আয়োজনে উদ্বোধক: মেজর অবঃ মাসউদুল হাসান,

সভাপতি ড: আনছার উদ্দিন ভূঁইয়া

প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব আবু ওয়াহাব আকন্দ, প্রধান আলোচক কবি, গবেষক, বহু গ্রন্থ প্রণেতা ও বহু ভাষাতথ্যবিদ মাহমুদুল হাসান নিজামী। 

বিশেষ অতিথি: কবি শাকিল মাহমুদ শাহিন,কবি অভিনেতা, নাট্য পরিচালক,ও বিজিবির নন কমিশন অফিসার।

বিশেষ অতিথি: হানিফ রাজা কবি ও সংগঠক, প্রতিষ্ঠাতা পরিচালক শিকড় সাহিত্য পরিষদ। কবি শাহিন শাহ, বিবি ফাতেমা, হাসনা খাতুন, কবি ও সংগঠক আরিফুল ইসলাম আরও অন্যান্য ব্যক্তিবর্গ। 

বিশেষ আলোচক: মোঃ কামরুজ্জামান সেলিম, 

আমন্ত্রিত অতিথি: তরুণ কবি ও কথাসাহিত্যিক নাদিম মাহমুদ, কবি ও বাচিক আদর আল-আমীন, কবি ও কণ্ঠশিল্পী সারোয়ার মাহিনসহ দেশ-বিদেশি কবি ও লেখক ব্যক্তিবর্গ।  স্বাগত বক্তব্য রেখেছেন ডক্টর আনসার উদ্দিন ভূঁইয়া। উক্ত অনুষ্ঠানে নবীন প্রবীণ কবিগণ বক্তব্য ও কবিতা আবৃত্তি করেন। ডক্টর আনছার উদ্দিন ভূঁইয়া নবীন প্রবীণ কবিদের কবিতা আবৃত্তির প্রশংসা করেন।

সাহিত্য পরিষদ থেকে এমন আয়োজন নবীন প্রবীণ কবিদের বিস্তারে ব্যাপক ভূমিকা রাখবে। এমন আন্তরিক আয়োজনের জন্য মারজান সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর “আনছার উদ্দিন ভূঁইয়া” আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং আগামীতে এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আহ্বান জানান। 

উক্ত অনুষ্ঠানে তরুণ কবি ও লেখক নাদিম মাহমুদ- সহ কবি ও লেখকদের হাতে কাব্য রত্ন সম্মাননা পদক তুলে দিলেন প্রধান অতিথি: জনাব আবু ওয়াহাব আকন্দ ও সভাপতি ডঃ আনসার উদ্দিন ভূঁইয়া। 

রাত ৮ টায় মারজান সাহিত্য পরিষদের সভাপতি: আনসার উদ্দিন ভূঁইয়া সমাপনী বক্তব্যের মাঝে সমাপ্ত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host