1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
কুমিল্লা কবি পরিষদের দ্বিবার্ষিক কমিটি পরিচিত, সাহিত্য আড্ডা ও ঈদ পূর্ণমিলনী - ইকরা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরনামঃ

কুমিল্লা কবি পরিষদের দ্বিবার্ষিক কমিটি পরিচিত, সাহিত্য আড্ডা ও ঈদ পূর্ণমিলনী

  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৪১ Time View

গতকাল ১১-এপ্রিল, ২০২৫ খ্রিঃ রোজ শুক্রবার, জাকঁজমক ভাবে সম্পন্ন হলো কুমিল্লা কবি পরিষদের দ্বিবার্ষিক কমিটি পরিচিত, সাহিত্য আড্ডা ও ঈদ পূর্ণমিলনী।


কবি খাজিনা খাজি এবং মোঃ রেজাউল করিম রেজার উপস্থাপনায়- কুমিল্লা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি ও সাহিত্যিকরা উপস্থিত হয়ে অনুষ্ঠান মাতিয়ে তুলেছেন। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি প্রাকৃতজ শামিমরুমি টিটন, উদ্বোধক হিসেবে ছিলেন, কবি কাজী আবু তাহের, 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

#মুহাম্মদ আবু তাহের- কবি,  

#প্রফেসর আমির হোসেন- কবি ও গীতিকার,  #পিয়ারা বেগম- কথা সাহিত্যিক, 

#আলম আনোয়ার, প্রতিষ্ঠাতা সভাপতি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটার। 

#মোঃ আল-আমিন, পরিচালক, নজরুল ইন্সটিটিউট, কুমিল্লা। 

#শাহাজাদা এমরান- লেখক ও সাংবাদিক, 

#সৈয়দ আহামেদ লাভলু- প্রকাশক ও সম্পাদক, দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ।

#গোলাম মোস্তফা- সহকারী অধ্যাপক, বড়ধুশিয়া আদর্শ ডিগ্রী কলেজ,

#রুকসানা সুখী, কবি ও সংগঠক সহ কুমিল্লা কবি পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্য ও পরিচালকগন। 

 

শুরুতে আগত সকল অতিথিদের কাঁচা গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে, সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কে, কাঁচা ফুলের পাপড়ির মধ্যে প্রদীপ জ্বালিয়ে স্মরণ করার মুহুর্ত ছিলো মনে রাখার মতো। অতিথিদের বক্তব্য, কবিতা আবৃত্তি ও গানের মধ্যমে মনে হচ্ছিল সাহিত্য আড্ডায় আমার সুন্দর মুহুর্ত কাটাচ্ছি। 

 

 

অনুষ্ঠানে প্রধান আকর্ষন ছিলো ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের পরিবেশনা। নৃত্য, কবিতা আবৃত্তি, নাটিকা সবমিলিয়ে অসাধারণ পারফরম্যান্স। ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি সাব্বির আহমেদ সহ পুরো টিমকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবশেষে কুমিল্লা কবি পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ এবং সম্মান সূচক মেডেল উপহার দেওয়া সহ আগত সকল গুণীজনকে মেডেল ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান এর সমাপ্তি করা হয়। 

 

প্রচন্ড রৌদ্রময় দিনে যারা কষ্ট করে উপস্থিত হয়ে অনুষ্ঠান উপভোগ করেছেন তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সময়ের অভাবে অনেককে সময় দিতে পারিনি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। 

ভুলত্রুটি যা হয়েছে তা আমাদের আর সকল সফলতা আপনাদের জন্য উৎসর্গ করে দিলাম।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host