1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
কবি হাসান জামান এর কবিতা: ১লা বৈশাখ নতুন দিনের প্রার্থনা  - ইকরা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

কবি হাসান জামান এর কবিতা: ১লা বৈশাখ নতুন দিনের প্রার্থনা 

  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ Time View

১লা বৈশাখ

নতুন দিনের প্রার্থনা 

হাসান জামান


নতুন দিনে স্বপ্ন হাজার নতুন আশার ভোর 

অমানিশা কেটে আসুক নতুন আলোর দোর!

হাজার রাতের কান্না ভুলে বুকের দু’পাশ জুড়ে 

আকাশ হতে সুখের পাখি আসুক মনে উড়ে! 

ফুল ও ফসল উঠুক ভরে মায়ের উঠোন ঘিরে 

শিষ দিয়ে যাক সুখের দোয়েল ভাঙা হৃদয় নীড়ে! 

এই বোশেখে রুদ্র হাওয়া যুদ্ধ বিভেদ ভুলে 

ভালোবাসার বৃষ্টি নামুক বিশ্ব মানব কুলে!  

সুনীল আকাশ ডাকছে তোমায় মৃত সকল প্রাণ

নতুন আলোয় নতুন দিনের গাও সাম্যের গান!  

এই বোশেখে আশার প্রদীপ জ্বালাও অন্ধমনে

নয়তো ঘৃনা ভালোবাসা প্রেম -ছড়াও ত্রিভুবনে!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host