1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
শ ম দেলোয়ার জাহান -এর "স্বপ্ন নিয়ে যাত্রা" একক কবিতাগুলো হৃদয় ছোঁয়া কাব্যিক - ইকরা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরনামঃ
বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন শীঘ্রই আসছে ইসলামিক নাশীদ “কুরআনের আলোকিত বুঝদাও” বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদের গুণীজন সংবর্ধনা ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকা ক্যান্টনমেন্ট থানা যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

শ ম দেলোয়ার জাহান -এর “স্বপ্ন নিয়ে যাত্রা” একক কবিতাগুলো হৃদয় ছোঁয়া কাব্যিক

  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯২ Time View

শ ম দেলোয়ার জাহান -এর “স্বপ্ন নিয়ে যাত্রা” একক কবিতাগুলো হৃদয় ছোঁয়া কাব্যিক সুন্দর ও সার্থক মনে হয়।


শ ম দেলোয়ার জাহান সাহিত্য জগতের নতুন কোন মুখ নয়। সু-পরিচিত মুখ। “স্বপ্ন নিয়ে যাত্রা” একক কবিতার বইটি সময়ের সুর প্রকাশনা থেকে ছাপানো হয়েছে। তাঁর রচিত সকল কবিতাই শিক্ষনীয় বিষয়। তাঁর লেখার প্রতিটি কবিতা নারী, মা, বঁধু, স্বদেশ প্রেম, সমকালীন ও সমসাময়িক বিষয় নিয়ে লিপিবদ্ধ করেছেন যা আমি পাঠ করে মুগ্ধ হয়েছি। তাঁর কবিতায় শাশ্বত আবেগপ্রবণ হৃদয়গ্রাহী রুপ ধরে তুলেছেন প্রতিটি কবিতার পঙক্তিমালায়। যা আমাদের বর্তমান কবিদের বেলায় কম দেখা যায়। তাঁর কবিতাগুলোর মধ্যে অন্যতম “প্রিয়তমার অভিমান” ভালোবাসা ও ভালোলাগার কবিতা।
তিনি ছোট ছোট জিনিষের মধ্যে খুঁজেছেন ভালোলাগা। শুরু থেকে শেষ পর্যন্ত সকল কবিতাই ভালোলাগার বিষয় হয়েছে আমার কাছে। গত ২০২১, ২০২২ এবং ২০২৩ সালে তাঁর “স্বপ্ন নিয়ে যাত্রা” একক বইটি বেস্ট সেলার অর্জন করেছে যা পাঠকের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে।

আমিও আশা রাখব, সুধী পাঠক মহলে “স্বপ্ন নিয়ে যাত্রা” বইটি পাঠ করিলে অনেক কিছু জানা ও শেখার ইচ্ছা মনে জাগবে। তাঁর এই একক বইটিতে বহু ও বিচিত্রমুখী কবিতায় বহির্বিশ্বের নানা বিষয় স্থান পেয়েছে। তবে তাঁর প্রতিটি কবিতাই সুন্দর ও সার্থক মনে হয়। কবি’র অনেক  কবিতা আছে যা থেকে কোটেশন করা যায়, একজন কবি’র লেখায় এটা একটা গুরুত্বপূর্ণ দিক। কবি আমাদের আরও সুখপাঠ্য কবিতার বই ভবিষ্যতে উপহার দেবেন সে আশা রইল। পরিশেষে সকল সুধী পাঠক মহলে বিনীত অনুরোধ থাকবে, কবি’র একক বইটি ফুরিয়ে যাওয়ার পূর্বে আপনার, আমার এবং সকলের সংগ্রহে রেখে দেই। অবশেষে কবি’র এবং বইটির জন্য সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।

শুভ কামনায়:
শেখ কাকলী আকতার শান্তা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host