1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
শাওয়াল মাসের আইয়ামে বীজের রোজা রাখছেন তো? - ইকরা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরনামঃ

শাওয়াল মাসের আইয়ামে বীজের রোজা রাখছেন তো?

  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৩১৫ Time View
Oplus_16908288

আব্দুস সাত্তার সুমন 


💠শাওয়াল মাসের আইয়ামে বীজের রোজা রাখছেন তো?

◾শাওয়ালের ৬ রোজার ফজিলত জানুন

◾চলছে শাওয়াল মাস। এ মাসের আইয়ামে বীজের নফল রোজাগুলো রাখতে হবে যথাক্রমে ১২, ১৩ ও ১৪ এপ্রিল ২০২৫, শনি-রবি-সোমবার। অর্থাৎ শুক্রবার দিবাগত রাতে সাহরি খেয়ে শনিবার রোজা শুরু করতে হবে। এর ধারাবাহিকতায় রবিবার ও সোমবার রোজা রাখতে হবে। যে কোনো রোজার জন্য সাহরি খাওয়া উত্তম একটি সুন্নাহ। রোজা রাখার সুবিধার্থে মোবাইলে এখনই রিমাইন্ডার সেট করে রাখতে পারেন।

◾আইয়ামে বীজ আরবি দু’টি শব্দের সমন্বয়ে গঠিত। আইয়ামে অর্থ দিবসসমূহ, আর বীজ অর্থ শুভ্র, সাদা, শ্বেত, খাঁটি, নির্ভেজাল। প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখকে আইয়ামে বীজ বলা হয়। অনেকগুলো সহীহ হাদীস দ্বারা এই তিন দিন রোজা রাখার জন্য উৎসাহিত করার প্রমাণ পাওয়া যায়। নবীজি (সা) নিয়মিত আইয়ামে বীজের রোজা রাখতেন এবং সাহাবীগণকে (রা) এ রোজা রাখতে উৎসাহ দিতেন। প্রতি চান্দ্র মাসের ৩দিন রোজা রাখা সারা বছর রোজা রাখার সওয়াবের সমতুল্য।

◾শাওয়ালের ৬ রোজার ফজিলত

শাওয়াল মাসের একটি গুরুত্বপূর্ণ নফল আমল হচ্ছে এ মাসে ৬টি রোজা রাখা। রমাদানের রোজার পর যে শাওয়ালে ৬টি রোজা রাখবে, এর সওয়াব সারা বছর রোজা রাখার সমতুল্য! এ রোজাকে আমাদের সমাজে অনেকে \”সাক্ষী রোজা\” বলে থাকেন। তারা বিশ্বাস করেন এই ৬টি রোজা রমাদানের রোজার ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। উক্ত ধারনাটি ভুল ও ভিত্তিহীন। কুরআন-হাদীসে এরকম কোনো সাক্ষী রোজার ধারনা বিশুদ্ধ সূত্রে পাওয়া যায় না। তাই এই বিশ্বাস থেকে আমরা বিরত থাকব।

◾আইয়ামে বীজের ৩ দিন ও অপর ৩ দিন রোজা রাখলেও ইনশাআল্লাহ আমরা শাওয়ালের ৬টি রোজা ও আইয়ামে বীজ উভয়ের সওয়াব পেয়ে যাব। এছাড়াও সোম-বৃহস্পতিবার রোজা রাখলে এর জন্যও ইনশাআল্লাহ আলাদা সওয়াব পাওয়ার আশা করতে পারি। কারণ এই ২ দিন রোজা রাখাও সুন্নাহ। তাই সম্ভব হলে শাওয়ালের ৬টি রোজা ও আইয়ামে বীজের ৩টি রোজা আলাদা ভাবে রাখি। তা পারা না গেলে আইয়ামে বীজ ও সোম-বৃহস্পতিবার মিলিয়ে রোজা রেখে একাধিক সুন্নাহ অনুসরণের মাধ্যমে বাড়তি সওয়াব হাসিল করি।

💠আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নফল রোজা রাখার তাওফিক দান করুন। আমীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host