1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাণের কাব্য সম্মেলন অনুষ্ঠিত। - ইকরা
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাণের কাব্য সম্মেলন অনুষ্ঠিত।

  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৯ Time View

প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাণের কাব্য সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদকঃ প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ-এর‌ ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাণের কাব্য সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শুক্রবার (৭ ফেব্রুয়ারি-২৫) বিকাল ২টা ৩০ মিনিটে শুরু হয়ে রাত ৯ টায় শেষ হয়।

সংগঠনটির সভাপতি মুহা. মোশাররফ হোসেন-এর সভাপতিত্বে নন্দিত এই কাব্য সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক, সংগঠক মোহাম্মদ আলমগীর জুয়েল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত কবি আসলাম সানী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক বাংলাদেশ সমাচার-এর প্রজ্ঞাবান সম্পাদক ও প্রকাশক, বহুমুখী শিল্পস্রষ্টা ড খান আসাদুজ্জামান পিভিএমএস। বিশেষ আলোচক হিসেবে ছিলেন কবি, কথাসাহিত্যিক ও বিশিষ্ট অভিনেতা এবিএম সোহেল রশিদ, কবি ও সংগঠক মোসলেহ উদ্দিন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও সংগঠক মো. আমিনুল ইসলাম, কবি ও সংগঠক ডাঃ আব্দুল হাকিম, কবি ও সংগঠক, মুহাম্মদ আমির হোসেন, লেখক ও সিনিয়র সাংবাদিক বদরুল আলম নাবিল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও সাহিত্যানুরাগী, মো. আবুল বাশার আকন, কবি ও গবেষক বেলায়েত হোসেন, জহিরুল ইসলাম ও জহিরুল হক বিদ্যুৎ সহ আরও অনেকই।

অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় সাহিত্যের নানাদিক আলোচনার পাশাপাশি প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের ভূয়সি প্রশংসা করে বলেন, প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ-এর কবি সাহিত্যিকদের সহযোগীপরায়ণ একটি সংগঠন হিসেবে নবীন-প্রবীণ কবিদের প্রতিভা বিকশিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এমন আয়োজন সংগঠনের বিস্তারে ভূমিকা রাখবে এবং সাহিত্যসেবীদের নতুন সৃষ্টির ক্ষেত্রে উৎসাহিত করবে। এমন আন্তরিক আয়োজনের জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি মোঃ বেল্লাল হাওলাদারসহ সংগঠনের সবাইকে ধন্যবাদ জানিয়ে কবি সাহিত্যিকদের আত্মার মেলবন্ধন সৃষ্টির রূপরেখা হিসেবে এগিয়ে চলুক ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই প্রত্যাশা করে সংগঠন ও সংগঠকদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন কবি ও বাচিকশিল্পী জাহানারা রেখা এবং তত্ত্বাবধায়নে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতি কবি ও সাংবাদিক মোঃ বেল্লাল হাওলাদার। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন আগত কবি-সাহিত্যিকরা।

অনুষ্ঠানে সাহিত্য ও মানবসেবায় বিশেষ অবদান ও সাহিত্যের পথে হাঁটার স্বীকৃতিস্বরূপ প্রাণের মেলা সাহিত্য সম্মাননা, গুণি ব্যক্তিত্ব সম্মাননা ও প্রাণের মেলা সাহিত্য-২০২৪ প্রদান করে উৎসাহিত করা হয়।
পুরো অনুষ্ঠানটি গবেষণামূলক পত্রিকা ধ্রুববাণী’র অফিসিয়াল পেইজ (দৈনিক ধ্রুববাণী) ও নিউজ বিডি জার্নালিস্ট এর পেইজ থেকে সরাসরি লাইভ সম্প্রচার করা হয়।
উল্লেখ্য, শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথ অনুসরণ করে, তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাহিত্যপ্রেমীদের সুস্থ সাহিত্য বিকশিত করার লক্ষ্যে ‘বিশুদ্ধ সাহিত্য চর্চায় এগিয়ে যাক সাহিত্য সমাজ, জেগে উঠুক মানবতা’ -এই স্লোগানকে সামনে রেখে-২০১৯ খ্রিস্টাব্দের ১৪ই ডিসেম্বর কবি মোঃ বেল্লাল হাওলাদারের হাত ধরে গ্রুপটির আত্মপ্রকাশ ঘটে। দেশের অন্যতম প্রধান সাহিত্য গ্রুপের মধ্যে ‘প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ’ সকল সাহিত্যপ্রেমী মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host