1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (২য় ধাপ) পাচ্ছেন যাঁরা - ইকরা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (২য় ধাপ) পাচ্ছেন যাঁরা

  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ Time View

সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (২য় ধাপ) পাচ্ছেন যাঁরা


সম্মিলিত উদ্যোক্তা ফোরাম কর্তৃক আয়োজিত ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (২য় ধাপ)’ প্রদানের জন্য উদ্যোক্তা, ব্যবসায়ী ও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ জন পাচ্ছেন ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (২য় ধাপ)’। গত ২৯ জানুয়ারি ২০২৫ খ্রি. রোজ বুধবার বিকাল ০৪:০০ ঘটিকায় ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (২য় ধাপ)’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাওয়ার্ড প্রদানের স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

যারা ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (২য় ধাপ)’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে:

১. মোঃ আনোয়ার হোসেন (উদ্যোক্তা ও ব্যবসায়ী),
২. কাজী আলম (উদ্যোক্তা ও ব্যবসায়ী),
৩. আসাদ সরকার (শিক্ষা উদ্যোক্তা),
৪. আশরাফুল ইসলাম রানা (ব্যবসায়ী),
৫. প্রশান্ত দাস কথা (সাংবাদিকতা),

এই প্রসঙ্গে ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (২য় ধাপ)’ কমিটির আহ্বায়ক ড. আফছানা বিনতে বাতেন বলেন, ‘সউফো জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে এই ৫ জনকে অ্যাওয়ার্ড প্রদানের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা সম্মাননার জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, উদ্যোক্তাদের উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয় সম্মিলিত উদ্যোক্তা ফোরাম। এই ফোরামে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা সৃষ্টি, আর্থ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, উদ্যোক্তাদের স্বাবলম্বীকরণ এবং নবীন-প্রবীণ উদ্যোক্তাদের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ফোরামের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে প্রবর্তন করা হয় ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (২য় ধাপ)’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host