1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা - ইকরা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন

এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২৮৪ Time View

এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা


বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ‌‘সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) সাহিত্য পুরস্কার ও সম্মাননা ২০২৪’ এবং ‘এসবিএসপি বীর মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলাম সাহিত্য সম্মাননা ২০২৪’ পাচ্ছেন ১০ কবি ও লেখক।

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার ২০২৪’ পাচ্ছেন- কবিতায় গোলাম কিবরিয়া পিনু, কথাসাহিত্যে হাবিব আনিসুর রহমান, শিশুসাহিত্যে সারওয়ার-উল-ইসলাম, মুক্তিযুদ্ধ গবেষণায় মোস্তফা হোসেইন এবং মঞ্চ নাটকে ড. মুকিদ চৌধুরী।

একই সঙ্গে ‘এসবিএসপি সাহিত্য সম্মাননা-২০২৪’ পাচ্ছেন- কবিতায় ফারুক আহমেদ ও মামুন খান, কথাসাহিত্যে শাহমুব জুয়েল।

এ ছাড়া ‘এসবিএসপি বীর মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলাম সাহিত্য সম্মাননা-২০২৪’ পাচ্ছেন কবিতায় তাসলিমা কবির রিংকি এবং ছোটগল্পে সালমা সুলতানা।

২২ জানুয়ারি পুরস্কার ঘোষণা করেন সোনার বাংলা সাহিত্য পরিষদের (এসবিএসপি) সভাপতি আহমেদ সৈয়দ শাহিনুর এবং সাধারণ সম্পাদক এনাম আনন্দ। তারা জানান, শিগগির একটি অনুষ্ঠানের মাধ্যমে লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) গত ৮ বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি-লেখকদের পুরস্কৃত করে আসছে। প্রতি বছর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host