1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
সউফো অদম্য নারী সম্মাননা ২০২৫ পাচ্ছেন যাঁরা - ইকরা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

সউফো অদম্য নারী সম্মাননা ২০২৫ পাচ্ছেন যাঁরা

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১২৫ Time View

সউফো অদম্য নারী সম্মাননা ২০২৫ পাচ্ছেন যাঁরা


সম্মিলিত উদ্যোক্তা ফোরাম কর্তৃক আয়োজিত ‘সউফো অদম্য নারী সম্মাননা ২০২৫’ প্রদানের জন্য নারী উন্নয়ন, শিক্ষা ও উপস্থাপনা, নারী উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তা এবং বস্ত্র উদ্যোক্তা শাখায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ জন নারী পাচ্ছেন ‘সউফো অদম্য নারী সম্মাননা ২০২৫’। গত ২১ জানুয়ারি ২০২৫ খ্রি. রোজ মঙ্গলবার বিকাল ০৪:০০ ঘটিকায় ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘সউফো অদম্য নারী সম্মাননা ২০২৫’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মাননা প্রদানের স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

যারা ‘সউফো অদম্য নারী সম্মাননা ২০২৫’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে:

১. হাসিনা মমতাজ হাসি (নারী উন্নয়ন),
২. জাহানারা রেখা (শিক্ষা ও উপস্থাপনা),
৩. আয়েশা আক্তার লতা (নারী উদ্যোক্তা),
৪. সীমা আক্তার (ক্ষুদ্র উদ্যোক্তা),
৫. মুস্তারিয়া আশরাফি (বস্ত্র উদ্যোক্তা),

এই প্রসঙ্গে ‘সউফো অদম্য নারী সম্মাননা ২০২৫’ কমিটির আহ্বায়ক ড. আফছানা বিনতে বাতেন বলেন, ‘সউফো জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে এই ৫ জনকে সম্মাননা প্রদানের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা সম্মাননার জন্য উপযুক্ত নারীদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, নারী উদ্যোক্তাদের উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয় সম্মিলিত উদ্যোক্তা ফোরাম। এই ফোরামে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা সৃষ্টি, আর্থ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, উদ্যোক্তাদের স্বাবলম্বীকরণ এবং নবীন-প্রবীণ উদ্যোক্তাদের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ফোরামের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে প্রবর্তন করা হয় ‘সউফো অদম্য নারী সম্মাননা ২০২৫’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host