1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৯ম ধাপ) পাচ্ছেন যাঁরা - ইকরা
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরনামঃ

ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৯ম ধাপ) পাচ্ছেন যাঁরা

  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ Time View

ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৯ম ধাপ) পাচ্ছেন যাঁরা


ডাক বাংলা সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৯ম ধাপ)’ প্রদানের জন্য সংগঠন, আবৃত্তি, মানবিক সংগঠন, সাহিত্য সংগঠন, কবিতা ও আইন বিভাগে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ১০ জন পাচ্ছেন ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৯ম ধাপ)’। অদ্য ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রি. রোজ সোমবার বিকাল ০৪:০০ ঘটিকায় একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৯ম ধাপ)’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরস্কার প্রদানের স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

যারা ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৯ম ধাপ)’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে:

১. জায়েদ হোসাইন লাকী (সংগঠন),
২. শাহিনা আফরোজ (আবৃত্তি),
৩. বিবি ফাতেমা (মানবিক সংগঠন),
৪. মোঃ তানজিমুল ইসলাম (সাহিত্য সংগঠন),
৫. সখিনা খানম (কবিতা),
৬. মোহাম্মদ শরীফ উদ্দিন (কবিতা),
৭. আতাউর রহমান (কবিতা),
৮. অ্যাডভোকেট এস এম মিজানুর রহমান (আইন),
৯. শেখ নাভীদ আঞ্জুম পরাগ (কবিতা),
১০. দুলালী হক (কবিতা),

এই প্রসঙ্গে ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৯ম ধাপ)’ কমিটির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘ ছয় মাস ধরে জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে ৬ টি বিভাগে এই ১০ জনকে পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে বেগবান করার লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয় ডাক বাংলা সাহিত্য একাডেমি। এই একাডেমিতে বিশুদ্ধ সাহিত্যচর্চার পাশাপাশি নতুন লেখকের পরিচর্যা, নবীন-প্রবীণের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২৪ সালে প্রবর্তন করা হয় ‘ডাক বাংলা লেখক পুরস্কার (৯ম ধাপ)’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host