
হে খোদা, ধৈর্য ধরার শক্তি চাই
এ কে এম শাফিয়ার রাহমান
হে খোদা কত যে বেদনা বুকে কাটিতেছে দিনরাত
আসেনা কো ঘুম কেটে যায় রাত
ফিরে আসে সুপ্রভাত।
দুটি চোখ যেন পাহাড়ের মত হয়েছে আজ ভারি
তুমি ছাড়া আজ ,কে আছে আমার
দেখিবে আহাজারি?
বুকের মাঝে চাপিয়া বসেছে
নীল হিমালয় পাহাড়
খিদে আছে পেটে তবু ক্ষুধাতুর
পেটে যায় নাকো আহার।
মনের খবর শুধু তোমারই জানা
তোমাকেই বলি গোপনে
ফেরেশতা পাঠিয়ে বলে দাও মোরে
সমাধান দিবে স্বপনে।
১৮ ডিসেম্বর ২০১২৪/ রংপুর।
Leave a Reply