1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
পিঠার প্রস্তুতি - ইকরা
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরনামঃ
পালাসুতা গ্রামে গ্যাস ও বিদ্যুৎ সংযোগের নামে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ: অভিযুক্ত আলমগীর ও সহযোগীরা কবি আব্দুস সাত্তার সুমন এর লেখা কবিতা: মহান নেতা আস সুফিয়া সাহিত্য সম্মাননা-২০২৬ পেলেন কবি ও সাহিত্যিক আব্দুস সাত্তার সুমন বাবুই শিশুসাহিত্য উৎসব অনুষ্ঠিত, সেরা লেখক সম্মাননা পেলেন ২৪ জন কবি রকিবুল ইসলাম কবিতা: ১২’ই রবিউল আউয়াল কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো

পিঠার প্রস্তুতি

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ Time View

পিঠার প্রস্তুতি
মো.আব্দুর রাজ্জাক


শীত এসেছে শুরু হয়েছে
পিঠার মৌসুম,
ঘরে ঘরে পড়ে গেছে
পিঠা খাওয়ার ধুম।
বোন ঝিরা আসছে নায়র,
সাথে পোলাপান,
বাড়ি বাড়ি বয়ে যাচ্ছে
আনন্দের বান।
গৃহিণীরা নিয়ে ফেলেছে
পিঠার প্রস্তুতি,
বসে বসে তৈরি করেছে
পিঠার ফিরিস্তি।
গিন্নী বললো,” এবারের উৎসব হবে
কলা পিঠা দিয়ে শুরু,
বাজারের অবস্থা দেখে মনে
শুরু হলো দুরুদুরু।
বাজারে গিয়ে দেখি
কলার অমিল,
অবস্থা দেখে আমার
কেঁপে উঠলো দিল।
দুই একজনে আনলেও কলা
থাকেনা এক তিল,
ছোঁ মেরে নিয়ে নেয় গ্রাহক
যেনো ভবন চিল।
হালি দুই ধরলাম যদিও
দাম অতি চড়া,
গুড় দুধ কিনতে গিয়ে
খেয়ে গেলাম ধরা।
ধার করে কিছু টাকা
সেরে নিলাম কাজ,
আসবে কাল মেয়ে জামাই
নইলে পেতাম লাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host