1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
চলে যাব একা - ইকরা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

চলে যাব একা

  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ Time View
Oplus_131072

চলে যাব একা
হাসান জামান


চলে যাব একা বেশি দিন থাকবো না আর
মরমি পৃথিবী ছেড়ে মোহের বাঁধন খুলে
চলে যাব প্রিয়তমা তোমাকে ভুলে
বুকে নিয়ে মেঘের স্বপন ধুলি হাহাকার!

চলে যাব চতুর্দশী জ্যোৎস্না প্লাবিত রাতে
কোনো এক অলৌকিক ইশারায় শুন্য হাতে!
তখন ফেলোনা অশ্রু গেয়োনা বিরহের গান
প্রার্থনা সংগীতে হয়োনা কাতর নীল আসমান!

দিনশেষে চলে যাব নির্জন নদীর ওপারে
নকশী কাঁথার মাঠ ছেড়ে ধুপছায়া আঁধারে!
যখন সন্ধ্যা নামে চোখের পাতায় দূর বনে –
প্রিয় আসন কুশন রঙিন ভূষণ ভুলে সংগোপনে

চলে যাব, বেশি দিন থাকবো না এখানে আর
ব্যস্ততা কোলাহল ছেড়ে ঝরুক দুঃখ কুয়াশার!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host