
কোমলতা (হাদিস ৪৮০৭)
সুফিয়া ডেইজি
নবি বলেন আচরণে
কোমলতা রাখো
নরম সুরে কথা বলায়
নমনীয়তা মাখো।
আল্লাহ তায়ালা ভালোবাসেন
নম্র ভদ্র কথা
অন্যের সাথে চলতে হলে
দিওনা তাকে ব্যথা।
নরম কথার বিনিময়ে
রবের রহম পাবে
ভবের সুখে গা ভাসালে
বিপথে সব যাবে।
নরম কোমল ব্যবহারের
পুরষ্কার দেন আল্লাহ
কঠিন পথের আচরণে
হিসেব হবে পাল্লায়।
পারলে করি বর্জন সদা
খারাপ ভাষার পথটা
করলে ভালো ব্যবহার সব
সুন্দর হবে মনটা।
Leave a Reply