1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
ঋণের বোঝা - ইকরা
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

ঋণের বোঝা

  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ Time View

ঋণের বোঝা
আব্দুস সাত্তার সুমন


উর্ধ্বগতির বাজার এখন
স্বাধীন নাকি দেশ?
লুটেপুটে খাচ্ছে যারা
সুখে আছে বেশ।

আদা রসুন চিনি তেলের
হীরের মতন দাম,
পোনা মাছের কাঁটা যেন
সোনা রুপার নাম।

চালে ডালে নিত্যদিনের
দামের অতি তাপ,
বাড়ি ভাড়া, পানি, গ্যাসের
বাড়ছে যেন চাপ।

বেতন মোদের ক্ষুদ্র বাড়ে
হাজার প্রতি দুই,
বিবেক তাদের মরে গেছে
তালা মেরে রই।

ঋণের বোঝা বৃদ্ধি পাচ্ছে
শোধন করা দায়!
প্রভু তুমি রক্ষা কর
অভাব থেকে হায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host