
রেসালাত
মনিরুল ইসলাম খান
পাঠিয়েছিল নবী রসূল
হর কওমের মাঝে,
পথভ্রষ্ট না হয় মানুষ
শয়তানি না জাগে।
সৎ কর্মে থেকে যেন
করে জীবন যাপন,
সুখ শান্তি সদা থাকুক
যেখানে যার আপন।
একটি মাত্র ইচ্ছা রবের
একটি আহ্বান,
বন্দেগীতে ব্যস্ত থেকে
না হয় নাফরমান।
তাগুত পথের গোলামী নয়
সঠিক পথে রবে,
তাইতো খোদা রসূল পাঠান
যুগে যুগে ভবে।
Leave a Reply