
কি হবে উপায়?
ফারুক আহম্মেদ জীবন
আমার,
দিন কাটিলো রঙ তামাশায়
রাত কাটিলো ঘুমে,
এভাবে, রাতে দিনে জীবন আয়ু
যাচ্ছে সদায় কুমে।
হায়!
এভাবেই একদিন জীবন বেলা
হবে আমার শেষ….
দু, হাত বাড়ায় ডাকবে তখন
আমায় অচিন দেশ।
আমার,
পূর্ণের, খাতাটা যে শূন্য রইল
সেদিন, কি হবে উপায়?
আমি পূর্ণ করার মতন একটু
আর পাবো আমি সময়?
তুমি,
দাও-না প্রভু আমার মনে একটু
তোমার প্রতি ভালোবাসা,
আমার, স্বার্থক যেনো হয় এ ভবে
মানব রুপেতে আসা ।
Leave a Reply