1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
আমি অধম - ইকরা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

আমি অধম

  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ Time View

আমি অধম
এইচ এম রানা


সত্যিই অধম আমি
পাপী গুনাগার,
প্রার্থনা করি প্রভু তোমার
দ্বারে বারেবার।

আমি যে অধম তাই
নত করি মাথা,
তুমি যে প্রভু আমায়
ইবাদাত করি যথা।

তোমার ঘর মসজিদেতে
পড়লে নামাজ আমি,
দুনিয়া ও আখিরাতে
সেথায় হবো দামি।

সকালে দ্বীপ্ত রবি
তোমার নামে উঠে,
সারাদিন শুধুই আমার
তোমার নামে ঘটে।

দুনিয়াতে আছি প্রভু
রং তামাশায় মিলে,
এই ধরাতে সৃষ্টি সবই
তোমার নামই বলে।

আসমান,জমিন,সাগর, নদী
জপে তোমার নাম,
তাইতো প্রভু সবখানেতে
আছে তোমার দাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host