1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
জীবনের ক্রান্তিলগ্ন - ইকরা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

জীবনের ক্রান্তিলগ্ন

  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৩২ Time View

জীবনের ক্রান্তিলগ্ন
স্বপন আহমেদ


দাঁত পড়েছে চুল পেকেছে
ভাঁজ পড়েছে গা’য়ে,
চলতে ফিরতে আগের মতো
শক্তি নেই-যে পা’য়ে।

মনের জোরে চলি আমি
চলতে যদি হয়,
বড্ড আলসে হয়ে গেছি
মনে জাগে ভয়।

মুখের স্বাদটা উঠে গেছে
কাজে হয়-রে ভুল,
হাসির মাঝেও আগের মতো
ফোটে না আর ফুল।

আয় করতে আর পারি না
পকেট থাকে ফাঁকা,
লাঠি ছাড়াও চলতে মানা
কোমর হলো বাঁকা।

জীবন ভরে যাদের আমি
দিলাম উজার করে,
তারা এখন দূরেই থাকে
অচেনা ভাব ধরে।

ইচ্ছে ক’রে ফিরে পেতে
শৈশব কালে আবার,
সাধ্য কি আর আছে বলো
সে’খানেতে যাবার !

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host