1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
একাকীত্বের শিক্ষা - ইকরা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

একাকীত্বের শিক্ষা

  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ Time View

একাকীত্বের শিক্ষা
মো.আব্দুর রাজ্জাক


জীবনে খারাপ সময়
আসে যখন,
ছেড়ে যায় একে একে
বন্ধু স্বজন।
নিরূপায় হয়ে মানুষ
এসে বসে ঘরে,
বাধ্য হয়ে একা থাকার
অভ্যাস সে গড়ে।
অন্যের সাহায্য পাবার
থাকেনা সম্ভাবনা,
পাশে তার কেউ থাকেনা
কেবল নিজেই একজনা।
মোকাবিলা করতে হবে
যদি বিপদ আসে,
বাধ্য হয়ে চলতে থাকে
নিজের সাহসে।
আসুক যতো সমস্যাই
এই একাকীত্বে,
মোকাবিলা করতে শিখে
ধৈর্য্যশীল চিত্তে ।
পরের সাহায্য নিয়ে চলে
সামাজিক জীবনে,
একা থেকে বুঝতে পারে
জীবনের সঠিক মানে।
একেক সময় হতে হয়
একেক পরিস্থিতির শিকার,
একাকীত্ব পাঠ দেয়
নিজেকে মানিয়ে নেবার।
সবার শক্তির সমন্বয়ে হয়
সমাজ শক্তিশালী,
একক জীবনে মানুষ থাকে
ভয়ানক দুর্বল-ই।
আস্তে আস্তে করে সে
শক্তি সঞ্চয়,
কারো সাহায্য ছাড়াই সে
জীবন চালায়।
সুসময়ে পাশে থাকে
বন্ধু অগণন,
অসময়ে চিনতে পারে
আসল বন্ধু কয়জন।
পরিপূর্ণতা আসে না কারো
সংঘবদ্ধ জীবনে,
একক জীবন সহায়ক হয়
জীবন চালাবার শিক্ষা অর্জনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host