1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
ডাক বাংলা সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা - ইকরা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন

ডাক বাংলা সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২০১ Time View

আব্দুস সাত্তার সুমন :


ডাক বাংলা সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা.


ডাক বাংলা সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত ‘ডাক বাংলা সাহিত্য পুরস্কার ২০২৪’ প্রদানের জন্য কবিতা, ভ্রমণকাহিনী, কথাসাহিত্য, গবেষণা এবং প্রবন্ধে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৫ জন পাচ্ছেন ‘ডাক বাংলা সাহিত্য পুরস্কার ২০২৪’। গত ২৭ অক্টোবর ২০২৪ খ্রি. রোজ রবিবার বিকাল ৪ ঘটিকায় একাডেমি’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘ডাক বাংলা সাহিত্য পুরস্কার ২০২৪’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরস্কার প্রদানের স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

যারা ‘ডাক বাংলা সাহিত্য পুরস্কার ২০২৪’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে:

১. মাহমুদুল হাসান নিজামী (কবিতা),
২. ড. মোহাম্মদ আবু তাহের (ভ্রমণকাহিনী),
৩. ড. জাহাঙ্গীর আলম রুস্তম (কথাসাহিত্য),
৪. ড. মো. হাফিজুর রহমান লিটু (গবেষণা),
৫. ড. আ ন ম এহছানুল মালিকী (প্রবন্ধ),

এই প্রসঙ্গে ‘ডাক বাংলা সাহিত্য পুরস্কার ২০২৪’ কমিটির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘ ছয় মাস ধরে জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে ৫ টি শাখায় এই ৫ জনকে পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে বেগবান করার লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয় ডাক বাংলা সাহিত্য একাডেমি। এই একাডেমিতে বিশুদ্ধ সাহিত্যচর্চার পাশাপাশি নতুন লেখকের পরিচর্যা, নবীন-প্রবীণের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২৪ সালে প্রবর্তন করা হয় ‘ডাক বাংলা সাহিত্য পুরস্কার’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host