1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
নেত্রজল সাহিত্য ম্যাগাজিন -এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান ২০২৪ - ইকরা
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরনামঃ

নেত্রজল সাহিত্য ম্যাগাজিন -এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান ২০২৪

  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৮৫ Time View

নেত্রজল সাহিত্য ম্যাগাজিন -এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন ডাক বাংলা সাহিত্য একাডেমি’র সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি শ ম দেলোয়ার জাহান :

 


নেত্রজল সাহিত্য ম্যাগাজিন -এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন ডাক বাংলা সাহিত্য একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা ও সভাপতি শ ম দেলোয়ার জাহান। গতকাল ২৫ অক্টোবর ২০২৪ খ্রি. রোজ শুক্রবার বেলা ০২.০০ ঘটিকা থেকে রাত ০৯.০০ ঘটিকা পর্যন্ত সিরাজুল ইসলাম লেকচার হল, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন করার পর নেত্রজল সাহিত্য ম্যাগাজিনের অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করা হয়। “সাহিত্যকে ভালোবেসে এই পথচলা, তাইতো আমরা হয়েছি সাহিত্যের ফেরিওয়ালা” এই শ্লোগানকে সামনে রেখে চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর অনুষ্ঠানে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মঈনুল ইসলাম, কবি, লেখক ও গীতিকার, উপ-কর কমিশনার, কর অঞ্চল, বগুড়া; প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান নিজামী, কবি, গবেষক, সংগঠক, প্রাবন্ধিক, কলামিস্ট, বহু গ্রন্থ প্রণেতা, বহু ভাষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব ও সম্পাদক, দৈনিক দেশজগত, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সারোয়ার মাহিন, কবি, গীতিকার, সুরকার ও মিউজিক ডিরেক্টর; বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এস এম আব্দুচ ছালাম আজাদ, কবি, লেখক, সংগঠক ও উপদেষ্টা, নেত্রজল সাহিত্য ম্যাগাজিন; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল পাশা, সম্পাদক, সাপ্তাহিক অপরাধ সন্ধানী; কবির হোসেন, কবি ও সংগঠক, প্রতিষ্ঠাতা, বাঙালি কবি সাহিত্য কথা; শ ম দেলোয়ার জাহান, কবি, গবেষক ও সংগঠক, প্রতিষ্ঠাতা সভাপতি, ডাক বাংলা সাহিত্য একাডেমি; ইলোরা সোমা, কবি ও সংগঠক, প্রতিষ্ঠাতা সভাপতি, ইলোরা ফাউন্ডেশন; রজত মিত্র, আবৃত্তি শিল্পী, কলকাতা, ভারত; এম এ আলীম, কবি, ঔপন্যাসিক ও কলামিস্ট; পূর্ণিমা যোদ্দার, কবি, শিক্ষিকা ও সংগঠক, কলকাতা, ভারত; কাজী নাছিমা সাথী, কবি ও সংগঠক; ড. আ ন ম এহছানুল মালিকী, কথাসাহিত্যিক ও গবেষক, সেকশন অফিসার, ঢাকা বিশ্ববিদ্যালয়; ড. মো. হাফিজুর রহমান লিটু, কবি, শিক্ষক, গবেষক ও সংগঠক, প্রতিষ্ঠাতা সভাপতি, আন্তর্জাতিক সাহিত্য নিকেতন; সামসুন নাহার স্বপ্না, কবি ও সংগঠক, প্রতিষ্ঠাতা সভাপতি, নব তরঙ্গ সাহিত্য পরিষদ; হোসনেয়ারা বকুল, কবি ও সাহিত্যিক; মোঃ আবু সাঈদ, তরুণ উদ্যোক্তা ও সাহিত্যানুরাগী; সুজিত ঘোষ, কবি ও সংগঠক, উপদেষ্টা, নেত্রজল সাহিত্য ম্যাগাজিন; মোঃ রফিকুল ইসলাম তুহিন, কবি ও সংগঠক; মিডিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ জিয়াউল হক, কবি ও সংগঠক, সভাপতি, নেত্রজল সাহিত্য ম্যাগাজিন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে সাহিত্য ও সংস্কৃতি শিল্পের নানাদিক আলোচনার পাশাপাশি নেত্রজল সাহিত্য ম্যাগাজিনের ভূয়সী প্রশংসা করেন। এ রকম আয়োজন ম্যাগাজিনের বিস্তারে ভূমিকা রাখবে, কবি, লেখক ও সাহিত্যিকদের নতুন সৃষ্টিশীলতার ক্ষেত্রে উৎসাহিত প্রদান করবে। এ রকম ম্যাগাজিনের অনুষ্ঠান আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং আগামীতে এ প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আহ্বান জানান। পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মুহাঃ বজলুল করিম, কবি ও উপস্থাপক এবং মহুয়া মিত্র, কবি ও উপস্থাপক। পুরো অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জয়নুল আবেদীন বিজয়, কবি ও সংগঠক, প্রতিষ্ঠাতা পরিচালক, নেত্রজল সাহিত্য ম্যাগাজিন এবং নেত্রজল সাহিত্য ম্যাগাজিনের সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক, উদ্বোধক, বিশেষ আলোচক, বিশেষ অতিথি সহ সাংবাদিক এবং বিভিন্ন জেলা থেকে আগত কবি, লেখক ও সাহিত্যিকগণেরা কবিতা আবৃত্তি, বক্তব্য ও গান পরিবেশন করেন। সর্বশেষে আমন্ত্রিত কবি, লেখক, সংগঠক, সাহিত্যিক ও সাহিত্যানুরাগীদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক ও সম্মাননা সনদপত্র প্রদান করা হয়। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host