1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
মানচিত্র আর পতাকা বুকে নিয়ে - ইকরা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

মানচিত্র আর পতাকা বুকে নিয়ে

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ Time View

মানচিত্র আর পতাকা বুকে নিয়ে
কবির সুমন


বাহান্ন কি ছেলে খেলা ছিলো?
রক্তগঙ্গায় সহজ সরল মুখের বুলি
হাসি খেলি, আড্ডায় বক্তৃতায় এখন দুলি।

মার্চ তো বোকামি নয়, উত্তরসূরী জানে
প্রকাশ্যে, জনসমক্ষে, কিংবা গোপনে।

কালের সাক্ষী একাত্তর চেতনায়
দুঃখ কষ্ট ত্যাগ তিতিক্ষায়, ভোলা যায়;
বলো নাদান, অন্ধ দোআঁশায়।

মুক্তিকামী জনতা, ধর্ষিতা মা- বোন
ভিটে মাটি ছাড়া প্রসূতি মায়ের কান্না
ভুখা উদরের দাম এতোই সস্তা?

বদ্ধভুমির মাটি, শহীদ মিনার, স্মৃতিসৌধ
তার মানে কি?
শুধু ইতিহাস নয় অনুভূতি
মায়াকান্না নয় অমর স্মৃতি।

কালের স্বাক্ষী ভন্ডুল মতবাদ
ছেড়ে যাবে কি?
বাহান্ন, একাত্তরের আর্তনাদ।

অসুস্থ বিভৎস চিন্তাচেতানা
আমাকে দ্বিতীয়বার ভাবাবে না;
সুতরাং আমি আমার অস্ত্বিত্ব।

মানচিত্র আর পতাকা বুকে নিয়ে
ঘৃণা লজ্জায়, সুস্থ অস্থিমজ্জায়;
মুখ লুকিয়ে আত্মহত্যার পথ ধরবো।
আমার মতো আরো অগণিত
প্রয়োজনে হবে পরিগনিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host