1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
পথহারা - ইকরা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

পথহারা

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৩১ Time View

পথহারা
মোঃ আবু সুফিয়ান


পথহারা আমি পথ খুঁজি
করি পথের সন্ধান,
ঘুরতে ফিরতে বাঁধা দেয়
খান্নাস ঐ শয়তান!

মানুষরূপী অমানুষরা
ঘুরছে যে চতুর্দিক,
নিজেকে নিজে ধোঁকা দিচ্ছি
রাখতে পারিনি ঠিক।

হারিয়ে যাচ্ছে ভালো মানুষ
মন্দ মানুষের ভিড়ে,
নিরপরাধীকে জেলে ভরে
খুনিদের দেয় ছেড়ে!

পথের খুঁজে বই পড়েছি
হতে পারি নাই ভালো,
পথহারা আমি পথ খুঁজি
সন্ধান করছি আলো!

বিদ্যালয়ে পথের সন্ধান
করেছি অনেক দিন,
গুরু শিক্ষক পীর বুজুর্গ
সন্ধান দিলেন দ্বীন!

নৈতিকতা ধ্বংসের পথে
জ্বালায় দ্বীনের আলো,
পাপ কাজ ছেড়ে ফিরে আসি
মুছে ফেলি সব কালো!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host