1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
তবুও যেতে হবে - ইকরা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

তবুও যেতে হবে

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ Time View

তবুও যেতে হবে
কলমেঃ আসাদুজ্জামান খোকন


ভাবি ভাবি হয়নি ভাবা
করছি অবহেলা,
সময় সদা যাচ্ছে চলে
ঘনিয়ে সব বেলা।

ঘড়ির যেমন নষ্ট হলে
দাঁড়িয়ে রয় থমকে,
এরূপভাবে পড়ে আছি
হারিয়ে যাই দমকে।

যেথায় যেতে মনটা কাঁদে
দিতে হচ্ছে পাড়ি,
ইচ্ছে হলেই যায় না থাকা
ছাড়তে হয় যে বাড়ি।

সফর সঙ্গি কেউ হবে না
দিবানিশি চলে,
অতীত সময় স্মরণ হলে
ভাসে আঁখি জলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host