1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
কবিতায় আঁকি - ইকরা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

কবিতায় আঁকি

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ Time View

কবিতায় আঁকি
আসাদুজ্জামান খান মুকুল


কবিতায় আঁকি আমি জীবনের ছবি,
হতে যদিও পারিনি জাতে ভালো কবি।
কত কথা লিখে চলি তাল মাত্রা ছন্দে,
অসাম্যের গান গেয়ে ভরি পুষ্প গন্ধে!

দুর্বিনীতে করি নাশ লেখনীর বানে,
চেতনার অগ্নি জ্বালি রুদ্ধ করা প্রাণে।
অবনীতে আছে যত কুসংস্কার জরা,
সরিয়ে গোঁড়ামি ধরা করি মনোহরা!

বিভোরে সদা রই কবিতা লেখায়,
দিগ-দর্শনের ন্যায়ে দিশা যা দেখায়।
আশাহীনের ভরসা আমার কবিতা,
তমসার মাঝে যেন দেদীপ্য সবিতা!

সৃষ্টির রহস্য তুলে পদ্য ছন্দে আনি,
সাধনায় ব্রতী হয়ে যতটুকু জানি।
খোদা প্রতি শ্রদ্ধা ভক্তি রাখি শতবার,
পদ্যে ঊর্ধ্বে তুলে ধরি তাঁর মহিমার!

কভু লেখি প্রেম-প্রীতি কখনো বিরহ,
হৃদয়ের মমতায় লেখি অহরহ।
প্রকৃতির রূপে হই বিমোহিত আমি,
কবিতাকে সঙ্গী করে থাকি দিবাযামী!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host