1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
শরতের রূপ - ইকরা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শরতের রূপ

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৩২ Time View

শরতের রূপ

মোঃ সেলিম হোসেন


ষড়ঋতু ঘুরিতেছে, আসিয়াছে তাই
ঋতুর রানী শরৎ; আমাদের দেশে
রূপ রঙ সাথে নিয়ে, বিজয়ীর বেশে;
আকাশ মাটি কোথাও শূন্য কিছু নাই।
বিলের জলে শাপলা, দোলা দেখে যাই
সবুজ মাঠের পানে; ধান শীষ হেসে
নবান্নের বার্তা দেয়; নদীতীর ঘেঁষে
কাশফুল চাদর হয়ে; শুভ্রতা ছড়ায়।

রূপের বাহারে মুগ্ধ মন নেচে চলে,
স্বচ্ছ চাঁদের আলোয় কবি খুঁজে ছন্দ।
প্রকৃতির লীলাখেলা রঙ দিয়ে বলে,
বায়ুর বর্ণনা দিয়ে লিখে মৃদুমন্দ।
নৌকায় মাঝিরা গায় ভাটিয়ালি সুর,
দিনের সকল ক্লান্তি যায় বহুদূর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host