1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
পথ শিশুর স্বপ্ন - ইকরা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

পথ শিশুর স্বপ্ন

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ Time View

পথ শিশুর স্বপ্ন
কবিঃ অসীম ভট্টাচার্য্য


কাঁচের ভিতর নীল জামাটা
ইচ্ছে করে ছুঁই।
কেন আমায় পথ কুড়ানি
করলি মাগো তুই!

ও-ই মেয়েটা স্কুলে যায়
বাবা মায়ের সাথে,
আমার বাবা জন্ম দিয়েই
পালিয়ে গেছে রাতে।

মা’কে সবাই পাগলি বলে
দেয়না চুল বেঁধে।
আমায় বুকে জড়ায় না মা
যখন মরি কেঁদে।

ঝুপড়ি আমার দিলো ভেঙ্গে
বসবে আলোর সাজ।
রুক্ষ চুল ছেঁড়া জামায়
আমার চলবে আজ।

ওঁদের মেলায় পাঁচতারা তে
আকাশে নোট ছোড়া।
আমার মেলা ডাস্টবিনে তে
খাবার খুঁজে ঘোরা।

দুয়ো রাণী মেয়ে আমি
থাকি পরের ঘরে।
কপাল পোড়া মেয়ে বলে
সবাই হেলা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host