1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
আলুরে তুই এতো ভালো - ইকরা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

আলুরে তুই এতো ভালো

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৩০ Time View

আলুরে তুই এতো ভালো
মো: গোলাম রসুল


আলুরে তুই এতো ভালো
সব্জীর রাজা তুই
ধনী গরীব সবার ক্ষেতে
উজ্জ্বল করো ভুঁই।

আলু ছাড়া হয়না রান্না
গোস্ত সব্জী মাছ
তাইতো তুমি গরীব দুখীর
পাতে বারো মাস।

দামে সস্তা আলু সব্জীর,
সব মানুষে চায়
শিশু কিশোর নবীন প্রবীণ
মনটা ভরে খায়।

নুতন জামাই আসলে ঘরে
আলুর কদর বেশ
ডালের সাথে আলুর ভর্তা
স্বাদের থাকে রেশ।

গোস্তের সাথে আলু মজা
লুটেপুটে খাই
আলুরে তুই এতো ভালো
বারে বারে চাই।

রূপে গুণে বেজায় ভালো
আলু তুমি গোল
তোমার সাথে মজা বেশি
কাচকি মাছের ঝোল।

খাশীর গোস্তে ঝোলে তুমি
বাড়িয়ে দেও স্বাদ
খুশির বন্যায় ভাসিয়ে দেও
যেন পূর্ণিমার চাঁদ।

নতুন বধূ দেখলে আলু
খুশিতে বাগ বাগ
নিত্য দিনের সব্জী তুমি,
হয়না কেহ রাগ।

গরম ভাতে দিনে রাতে
মজা আলুর ডাল
পান্তাভাতে যেমন মজা
কাঁচা লঙ্কার ঝাল।

আলুর ভাজি রুটির সাথে
কি যে মজা ভাই
আলু ওগো ধন্য তোমায়
সব খানেতে পাই।

নিত্য দিনে আলু পাতে
বিরাগ হয়না কেউ
একদিন আলু না থাকলে ঘরে
রাগ হয়ে যায় বউ।

দেশ বিদেশে আলু ফলে
পেয়ে মিষ্টি জল
অভাব তাহার থাকলে দেশে
আলুর আসে ঢল।

সব তরকারিতে আলু মজা
এটাই তাহার পণ
তাইতো আলু সবার কাছে
ঐ সাত রাজার ধন।

এসো সবে মানুষ যতো
আলুর মতো হই
সবার সাথে স্বাদে থাকবো
মিলে মিশে রই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host