1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
এসো হে নবীন এসো হে তরুণ - ইকরা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন

এসো হে নবীন এসো হে তরুণ

  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৩০১ Time View

এসো হে নবীন
এসো হে তরুণ
মোঃ মামুন আল ইসলাম

কে গো তোমরা অন্ধকারে আলোক দীপ্ত শিখা,
তোমাদের মাঝে উথ্থিত হোক সাফল্য জয়টীকা।।
তুমি আবু সাঈদ তুমি রাতুল তুমি মুগ্ধ
তোমরা আলোর শিখা তোমরা চির স্নিগ্ধ।।

তোমরা শুভ্র পারাবত তোমরা লাল সবুজ নিশান,
উড়াও বিজয়ী ঝান্ডা, বাজুক অকুতোভয় বিষাণ।।
অত্যাচারীর ঘৃণ্য থাবা কে তোমরা করেছো জয়,
বক্ষ পেতেছো শোণিত মেখেছো তোমরা যে বরাভয়।।

স্বৈরাচারী কে বিদায় দিয়েছো রক্তের বিনিময়,
রক্তাক্ষরে লেখা রবে তব শহীদি পরিচয়।।
ভুলেছো তোমরা দেশের জন্য পিতা- মাতা ভাই-বোন,
এ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছো ছিল তার প্রয়োজন।।

ছাত্র জনতা দুর্বার বেগে ভেঙেছো বেরিকেড,
স্বদেশের তরে প্রাণ দিয়ে গেলে বিজয়ী কমরেড।।
নতুন দেশের স্বপ্নে বিভোর বাংলার জনগণ,
এসো হে নবীন এসো হে তরুণ করো হে উন্নয়ন।।

দূর হয়ে যাক বৈষম্যের শত সহস্র জাল,
সুশাসন দাও প্রতিটি ক্ষেত্রে তোমরাই ধরো হাল।।
আবু সাঈদ মুগ্ধ রাতুল ঐক্যবদ্ধ সবে,
পূর্ব আকাশে নতুন সূর্য আবার উদিত হবে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host