1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
আমি জেলের ছেলে - ইকরা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

আমি জেলের ছেলে

  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ Time View

আমি জেলের ছেলে
এইচ এম রানা


আমি রুদ্ধ কন্ঠে বলিবো আজ
আমার মনের কথা,
স্তব্ধ শরীর আর শিহরিত মনে
হারাবে সকল ব্যথা।

মৎস্য জীবির ছায়াতলে মাগো
জন্মেছিলাম আমি,
আশার আলো জ্বালিয়ে ছিলো
আমার পিতাই দামি।

আমি জেলের ছেলে বলেই তো
নাই কোন অহংকার,
যা জোটে ভাই তাই খেয়ে আজ
জীবনটা করি পাড়।

কোটি পতি হয়নি বাবা
রাগ হয়নি তাতে,
জীবন যুদ্ধে লড়াই করে
আমরা মানব জাতে।

জীর্ণশীর্ণ শরীর নিয়ে কষ্টে
ধরে তারা মাছ,
রক্ত মাংস পানি করে হতে
চাই তারা রাজ।

কৃষক শ্রমিক জেলে কামার
কষ্টে তাহার সেবা,
কষ্ট তাহার জীবন সঙ্গী
সুখ তাহার কিবা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host